প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কত্ব কি চাপ? অ্যাঞ্জেলো ম্যাথুসকে জিজ্ঞেস করলে হয়তো উত্তর পাবেন, ‘চাপ, কিসের চাপ?’ কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করে আউট হওয়ার পরও যে অধিনায়ক হিসেবে ম্যাথুসের ব্যাটিং গড় ৮৩.৯৩। অধিনায়ক হওয়ার আগে যেটি ছিল ৩৯.৭১। অধিনায়ক হিসেবে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে ম্যাথুসের ওপরে শুধু ডন ব্র্যাডম্যান। ক্যারিয়ার ব্যাটিং গড়টা ১০০ না ছুঁলেও অধিনায়ক ডনের গড় ১০১.৫১। মজার ব্যাপার, ব্যাটিং গড়ে সেরা পাঁচ অধিনায়কের চারজনই খেলছেন কলম্বো টেস্টে। সাবেক দুই লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা (৬৯.৬০) ও মাহেলা জয়াবর্ধনে (৫৯.১১) আছেন যথাক্রমে তালিকার তিন ও পাঁচে। চতুর্থ স্থানে পাকিস্তানের মিসবাহ-উল-হক (৫৯.৭১)।