অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ টেস্টের ক্যারিয়ার, ৬০ টেস্টে অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারের দুই-তৃতীয়াংশ ম্যাচেই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনি। অঙ্কের হিসাবে নিজের খেলা শতকরা ৬৬.৬৭ ভাগ টেস্টেই অধিনায়ক ছিলেন ধোনি। কমপক্ষে ৫০ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে শতকরার এই হিসেবে ধোনির অবস্থান পঞ্চম। ১১৭ ম্যাচের ১০৯টিতেই অধিনায়ক, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথই (৯৩.১৬%) সবার ওপরে। অকালপ্রয়াত আরেক প্রোটিয়া অধিনায়ক হানসি ক্রনিয়ের (৫৩/৬৮, ৭৭.৯৪) অবস্থান এরপরই। ৭২.০৭ শতাংশ ম্যাচে অধিনায়কত্ব করে নিউজিল্যান্ডে স্টিভেন ফ্লেমিং (৮০/১১১) তিনে। চারে ওয়েস্ট ইন্ডিজকে দুবার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ক্লাইভ লয়েড (৭৪/১১০, ৬৭.২৭)।