অধিনায়ক ক্রেমারের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট। বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের নতুন টেস্ট অধিনায়ক গ্রায়েম ক্রেমারের নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত এক ‘প্রথমে’। ক্রেমারের আগে জিম্বাবুয়ের কোনো টেস্ট অধিনায়ক অভিষেক ইনিংসে প্রথম বলে দূরে থাক শূন্য রানেও আউট হননি। ক্রেমার পরে বল হাতে গড়েছেন আরও অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। নিউজিল্যান্ডের একমাত্র ইনিংসে ৫৩ ওভার বোলিং করে ১৮৭ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। টেস্টে কোনো অধিনায়ক এক ইনিংসে এর চেয়ে বেশি রান খরচ করেননি। ক্রেমার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে (১৭৮)। টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে এর আগে ১৫০ রানের বেশি দিয়েছেন শুধু জর্জ গ্রিফিন। ১৮৯৪ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিং না করলেও দ্বিতীয় ইনিংসে ১৫৫ রান দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
টেস্টে অধিনায়কদের খরুচে বোলিং
বোলিং ম্যাচ ভেন্যু সাল
গ্রায়েম ক্রেমার ৫৩.০-৪-১৮৭-১ জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড বুলাওয়ে ২০১৬
ড্যানিয়েল ভেট্টোরি ৫৮.০-৭-১৭৮-৩ নিউজিল্যান্ড-ভারত নাগপুর ২০১০
৪৫.০-৬-১৫৮-৪ নিউজিল্যান্ড-ইংল্যান্ড নেপিয়ার ২০০৮
জর্জ গ্রিফিন ৭৮.২-২১-১৫৫-৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৮৯৪
ফ্রেডি ব্রাউন *৪৪.০-৪-১৫৩-৪ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিডনি ১৯৫১
* ৮ বলের ওভার