অধিনায়ক থারাঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশকে নেতৃত্ব কদিন আগেই দিয়েছেন উপুল থারাঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ করেই অধিনায়ক করা হয়েছিল এই ওপেনারকে। অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের অনুপস্থিতিতে সেটা স্বাভাবিকই মনে হয়েছে। সে পরীক্ষায় সফলও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু এবারের পরীক্ষাটা কঠিন হবে তাঁর জন্য। নিয়মিত অধিনায়ক দেশে ফিরে যাওয়ায় সহ-অধিনায়ক চান্ডিমাল নন, থারাঙ্গাকেই দেওয়া হয়েছে দলের দায়িত্ব। ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এএফপি।