অধিনায়ক হেরাথের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের শেষবেলায় এসে অধিনায়কত্ব পেয়েছেন রঙ্গনা হেরাথ। অ্যাঞ্জেলো ম্যাথুসের চোটের কারণে দলের দায়িত্ব পেয়ে বেশ উপভোগই করছেন লঙ্কান বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেট পেলেন। প্রথম টেস্টে ৬ উইকেট নেওয়া হেরাথ সিরিজে এ পর্যন্ত উইকেট পেয়েছেন ১৬টি। সংখ্যাটা দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনো অধিনায়কের সর্বোচ্চ। আপাতত কোর্টনি ওয়ালশ ও শন পোলকের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন হেরাথ। আজ ম্যাচের শেষ দিনে জিম্বাবুয়ের শেষ ৩ উইকেটের একটি নিলেই রেকর্ডটা একান্তই নিজের করে নেবেন ৩৮ বছর বয়সী হেরাথ।

দুই ম্যাচ সিরিজে অধিনায়কের বেশি উইকেট
সিরিজ সাল
১৬ কোর্টনি ওয়ালশ ও. ইন্ডিজ-নিউজিল্যান্ড ১৯৯৫
১৬ শন পোলক দ. আফ্রিকা-ভারত ২০০১
১৬* রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ২০১৬
১৪ ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড-বাংলাদেশ ২০০৮
১২ ওয়াকার ইউনিস পাকিস্তান-বাংলাদেশ ২০০২