অধিনায়কত্ব ছেড়ে দিলেন চিগুম্বুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ধরনের ক্রিকেটেই জিম্বাবুয়ের অধিনায়কত্ব ছেড়ে দিলেন এলটন চিগুম্বুরা। গতকাল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কাছে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।
দুই দফায় জিম্বাবুয়ের অধিনায়কত্ব করেছেন চিগুম্বুরা। প্রথম দফায় প্রায় বছর খানেক দায়িত্ব পালনের পর ২০১১ সালের জুনে তাঁকে সরিয়ে ব্রেন্ডন টেলরকে অধিনায়ক করা হয়। ২০১৪ সালের জুলাইয়ে আবার সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব পান, এরপর গত বছর মার্চে তাঁকে টেস্ট দলেরও অধিনায়ক করা হয়। পদত্যাগের পর ২৯ বছর বয়সী এ অলরাউন্ডার বলেছেন, একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে দায়িত্ব পালন করে যেতে চান তিনি। জিম্বাবুয়ে ক্রিকেট।