অধিনায়কদের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ৮৪০টি ওয়ানডে খেলেছে পাকিস্তান। এত ম্যাচ খেলেও পাকিস্তানের অধিনায়কদের ওয়ানডে সেঞ্চুরি কিন্তু
মাত্র ১০টি। কাল মিরপুরে পাকিস্তানের অষ্টম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেলেন আজহার আলী। ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করেও সেঞ্চুরি পাননি গত বিশ্বকাপে ওয়ানডে থেকে অবসর নেওয়া মিসবাহ-উল-হক। জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিরও অধিনায়ক হিসেবে কোনো ওয়ানডে সেঞ্চুরি নেই। টেস্টখেলুড়ে দলগুলোর মধ্যে ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়কদের চেয়ে কম সেঞ্চুরি আছে শুধু জিম্বাবুয়ে (৭) ও বাংলাদেশের (৫)। অধিনায়কদের সেঞ্চুরিতে যৌথভাবে সবার ওপরে অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়ার ১০ অধিনায়ক ও ভারতের ১১ অধিনায়ক মিলে ৩৯টি করে সেঞ্চুরি করেছেন।