অধিনায়কের মতোই খেললেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনাকে ম্যাচে ধরে রেখেছেন মাহমুদউল্লাহ। ছবি প্রথম আলো।
খুলনাকে ম্যাচে ধরে রেখেছেন মাহমুদউল্লাহ। ছবি প্রথম আলো।

যখন উইকেটে এসেছিলেন, তখন ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে খুলনা। ওপেনার নাজমুল হোসেন শান্ত সম্ভাবনা জাগিয়ে আবারও হতাশ করেছেন। ৪৯ রানে ৩ উইকেট পড়ার পর ম্যাচে ছড়ি ঘোরাচ্ছিলেন রংপুরের বোলাররা। সেখান থেকে দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে উদ্ধার করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭তম ওভারে যখন আউট হচ্ছেন, তখন ১৭০/১৮০ রান তোলার স্বপ্ন দেখছিল টাইটানস। যদিও হার্ড হিটারদের ব্যর্থতায় রানটা অত বড় হয়নি।

কিন্তু ১৫৮ রানের পুঁজিকেও জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করলেন টাইটানস বোলাররা। আরও একবার অধিনায়কত্বে মুগ্ধ করেছেন মাহমুদউল্লাহ। বোলিং পরিবর্তনে প্রতিনিয়তই সফল হয়েছেন। ফিল্ডিং সাজানোও চোখে পড়ার মতো। বোলিং না করলেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন খুলনার অধিনায়ক।

৩৬ বলে ৫৯ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি। ডাউন দ্য উইকেটে এসে গায়ের জোরে ছয় হোক কিংবা স্কুপ করে বাউন্ডারি—সব ধরনের শট খেলেছেন তিনি। ম্যাচ শেষে তাই ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ।