প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল ২৭ রানে আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে অ্যালিস্টার কুকের মোট রান দাঁড়িয়েছে ৩৬০১। কালই কুক পেরিয়ে গেছেন গ্রাহাম গুচকে (৩৫৮২)। ইংলিশ অধিনায়ক হিসেবে রানের হিসাবে তাঁর সামনে এখন শুধু মাইকেল আথারটন (৩৮১৫)। এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে টেস্টে অধিনায়ক হিসেবে রানের বিচারে কুকই সবচেয়ে এগিয়ে। তবে টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় ইংল্যান্ড অধিনায়ক অনেক পেছনে। এ তালিকায় সবার ওপরের নামটা সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের। ১০৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ৮৬৫৯ রান করেছেন স্মিথ। ৬৬২৩ রান নিয়ে এ তালিকায় স্মিথের পরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডার। এই দুজন ছাড়াও সেরা পাঁচে আছেন রিকি পন্টিং (৬৫৪২), ক্লাইভ লয়েড (৫২৩৩) ও স্টিভেন ফ্লেমিং (৫১৫৬)।