প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি একাই পাকিস্তানের সমান—এমন দাবি সনাৎ জয়াসুরিয়া করতেই পারেন। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানের অধিনায়কেরা যেখানে মাত্র ১০টি সেঞ্চুরি করেছেন সেখানে শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে জয়াসুরিয়া একাই করেছেন ১০টি সেঞ্চুরি। এতগুলো সেঞ্চুরি নিয়েও অবশ্য সেঞ্চুরি পাওয়া অধিনায়কদের তালিকায় লঙ্কান অলরাউন্ডারের অবস্থান তিনে। জয়াসুরিয়ার চেয়ে একটি সেঞ্চুরি বেশি নিয়ে দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সংখ্যাটাকে একবারে দ্বিগুণ করে সবার ওপরে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। পন্টিং ২২ সেঞ্চুরি পেয়েছেন ২৩০ ম্যাচে। গাঙ্গুলীর ম্যাচের সংখ্যা ১৪৭ ও জয়াসুরিয়ার ১১৮। এখনো খেলছেন এমন অধিনায়কদের মধ্যে ৯ সেঞ্চুরিতে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৩ সেঞ্চুরি বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সবার ওপরে রেখেছে সাকিব আল হাসানকে।