অধিনায়কের ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টেস্ট অভিষেক ১৯৩২ সালে। সেই থেকে এ বছরের জুন পর্যন্ত প্রথম ৮৪ বছরে ভারতের অধিনায়কেরা টেস্টে মাত্র ৪ বার ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। এই অক্টোবরেই সংখ্যাটা ৬ হয়ে গেল বিরাট কোহলির সৌজন্যে। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি পেলেন কোহলি। এর আগে মনসুর আলী খান পতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনিরা একটি করে ডাবল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন মাত্র ৯ জন। পাঁচবার ২০০ পেরোনো ইনিংস খেলে এঁদের মধ্যে সবার ওপরে ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ৪০০ রানের ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবেই খেলেছিলেন লারা।
অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ২০০
৫ ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ
৪ ডন ব্র্যাডম্যান, অস্ট্রেলিয়া
মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়া
গ্রায়েম স্মিথ, দ. আফ্রিকা
৩ গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়া
স্টিভেন ফ্লেমিং, নিউজিল্যান্ড
মাহেলা জয়াবর্ধনে, শ্রীলঙ্কা
ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ড
বব সিম্পসন, অস্ট্রেলিয়া