প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ ম্যাচে ৩৭ উইকেট। গত অ্যাশেজে ইংল্যান্ড ধ্বংস হয়েছিল মিচেল জনসনের আগুনে বোলিংয়ে। সেই জনসনই এবারের অ্যাশেজ শুরু করলেন বাজেভাবে। ২৫ ওভারে ১১১ রান দিয়ে কোনো উইকেট নেই, টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার এক শর বেশি রান দিয়ে উইকেট পেলেন না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে শুধু ডেনিস লিলি (৩) ও শেন ওয়ার্নই (৩) জনসনের চেয়ে বেশি ইনিংসে শয়ের ওপরে রান দিয়ে কোনো উইকেট পাননি। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে সবার ওপরে অনিল কুম্বলে। ভারতীয় লেগ স্পিনার ছয়বার ইনিংসে ১০০ বা তার বেশি রান দিয়ে উইকেট উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় স্থানে পাঁচবার রান বিলানোর সেঞ্চুরি করে উইকেটশূন্য থাকা ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ইংল্যান্ডের অ্যান্ডি ক্যাডিক ও ক্রিস লুইস এবং পাকিস্তানের মোহাম্মদ সামি আছেন এরপরই (৪ বার)।