অনিল বাবুর ৮ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল বাবু ৩০ রানে ৮ উইকেট
অনিল বাবু ৩০ রানে ৮ উইকেট

এক ম্যাচেই ৮ উইকেট পেয়ে গেলেন অনিল বাবু। কাল শেরেবাংলা স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসের বাঁহাতি পেসার টানা ১০ ওভার বোলিং করে ৩০ রানে তুলে নিয়েছেন ট্যালেন্ট হান্টের প্রথম আট ব্যাটসম্যানকে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ‘এ’ গ্রুপের ম্যাচে জিতেছে তাঁর দলও। ট্যালেন্ট হান্টের ৬২ রান ১৫.২ ওভারেই ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে ওল্ড ডিওএইচএস।
অনিলের দিনে ফতুল্লা আউটারে কাকরাইল বয়েজকে ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক। ‘এ’ গ্রুপের একমাত্র দল হিসেবে চার ম্যাচের চারটিতেই জিতল ব্যাংক। ফতুল্লার মূল ভেন্যুতে বিকেএসপিকে ১০০ রানে অলআউট করে ৭ উইকেটে জিতেছে উদয়াচল। বিকেএসপিতে বাংলাদেশ বয়েজকে ৬৯ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। বয়েজের শামসুল আরেফিন নিয়েছেন ৫ উইকেট। এর তিনটিই এক ওভারে পেয়েছেন শামসুল। বিকেএসপির অন্য মাঠে বারিধারা ড্যাজলার্সকে ২ রানে হারিয়েছে শেখ জামাল ক্রিকেটার্স।