অনুশীলন ম্যাচে বাংলাদেশের ২৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে অস্ট্রেলীয় কন্ডিশনে নিজেদের প্রস্তুত করতে কিছু দিন আগেই ব্রিসবেনে পা রেখেছে বাংলাদেশ। এত দিন নেটে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পর আজ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মাশরাফি-বাহিনী। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠানরত এই ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশ দলের পারফরম্যান্স সন্তুষ্টি জাগানিয়াই।
প্রথমে ব্যাট করে মুমিনুল হকের ৫২, মাহমুদউল্লাহর ৪২ ও সৌম্য সরকারের ৩৮ রানের সুবাদে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ২৩১ রান।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ বেশ দ্রুতগতিতেই তাড়া করছে অস্ট্রেলীয় একাদশ। মাত্র ৩১ ওভারেই দলটি ১৭৬ রান তুলে নিয়েছে ৪ উইকেটের বিনিময়ে। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন দুটি উইকেট নিয়েছেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন একটি করে উইকেট।
আরও আপডেট আসছে...