অনূর্ধ্ব-১২ ক্রিকেট
আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় সারা দেশের ৭০টি ভেন্যুতে উৎসবের আয়োজন করছে বিসিবি। প্রথম দিনে উৎসব হবে ৩৩টি জেলা ভেন্যুতে। ঢাকা মহানগরের পাঁচটি ভেন্যুতে হবে ১৮ ও ১৯ জুলাই এবং ২২ জুলাই হবে আরও ৩২টি জেলা ভেন্যুতে।
শিশু, অভিভাবক এবং দেশের বিদ্যালয়গুলোর মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতেই দুই পর্বের এই উৎসব। প্রথম পর্বে শিশুদের ১২ ওভারের ম্যাচ খেলতে দেওয়ার পাশাপাশি ক্রিকেটের মৌলিক কৌশলের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হবে। দ্বিতীয় পর্বে প্রতিটি ভেন্যুতে বাছাই করা ১২ থেকে ১৫ শিশু ক্রিকেটারকে নিয়ে হবে সাত দিনের অনুশীলন ক্যাম্প।