অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে বিকেএসপি সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটের ফাইনালে কাল চট্টগ্রাম বিভাগকে ৮৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বিকেএসপি ৫০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করে। জবাবে চট্টগ্রাম বিভাগ ৫০ ওভারে ৮ উইকেটে করে ১৪২ রান। ৯৭ রান করে ম্যাচসেরা হয়েছেন বিকেএসপির ওপেনার সাজ্জাদ হোসেন।