অনূর্ধ্ব-১৭ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল তৃতীয় তিন দিনের ম্যাচে ভালো শুরু করেছে। কাল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনে পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৩ উইকেটে ২৩৫ রান তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭। দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন ওপেনার জালালউদ্দিন রুমি।