অন্তর্বর্তীকালীন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হলেন জেরোম জয়ারত্নে। পদত্যাগ করা মারভান আতাপাত্তুর জায়গায় নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত কাজ চালাবেন ৪৯ বছর বয়সী জয়ারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেটের কোচিং বিভাগের প্রধান হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব পালন করা জয়ারত্নে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের সঙ্গে থাকবেন। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে শ্রীলঙ্কায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে পরপর দুটি সিরিজ হারার পর এ মাসের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন আতাপাত্তু। এএফপি।