অন্তিম 'মওকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে দিয়ে শুরু, এরপর দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত... বিশ্বকাপজুড়ে ভারতের ম্যাচগুলোর অংশই যেন হয়ে গিয়েছিল ‘মওকা মওকা’ বিজ্ঞাপন। শেষ পর্যন্ত সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় ফাইনালের ‘মওকা মওকা’ আর হয়নি। কিন্তু সেমিফাইনালটা যদি ভারত জিতে যেত? নিশ্চিতভাবেই নতুন একটি পর্ব চলে আসত স্টার স্পোর্টসে। আলোর মুখ না দেখা সেই পর্বটাই এবার ছড়িয়ে পড়েছে ইউটিউবে। সেটির শুরুতেই দেখা যায়, বলিউড অভিনেতা রনবীর কাপুর এসে হাজির। মিনিট খানেকের সেই বিজ্ঞাপনে অবশ্য ধুন্দুমার নাচ ছাড়া তেমন আর কিছু নেই। আগের বিজ্ঞাপনগুলোর মতো কাহিনিনির্ভরও নয়। তবে ফাইনালের বলে সেটি নিশ্চিতভাবেই সাড়া ফেলত ভারতে। কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে নির্মমভাবে হারিয়ে সেটা আর হতে দিল কই? ইন্ডিয়ান এক্সপ্রেস।