প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ গজি পিচের সঙ্গে আপাতত বিচ্ছেদ চলছে। পুনর্মিলনের আরও এক বছর বাকি। আর কত বিরহ-যন্ত্রণা সইবেন মোহাম্মদ আমির? কিছু একটা করে তো দুঃখটা ভুলতে হবে। এমন সময় প্রস্তাব এল রুপালি পর্দায় নাম লেখানোর। পাকিস্তানের পেসার ভেবেচিন্তে দেখলেন, দুদণ্ড অবসরে নিজেকে ক্যামেরার সামনে বাজিয়ে দেখাই যায়। ক্রিকেট খেলতে পারছেন না, রুটি-রুজিরও একটা ব্যবস্থা করতে হয়। অন্ধপ্রেম ছবি দিয়ে তাই অভিনয়ে ‘মুখেখড়ি’ হয়ে যাচ্ছে ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ আমিরের। সরাসরি নায়কের ভূমিকায়। আমির জানিয়েছেন, কাহিনি শুনেই তিনি ছবিটা করতে আগ্রহী হয়েছেন। কিন্তু অভিনয়ে মজে গেলে কি ক্রিকেটকে বিদায় বলে দেবেন? আমিরের কথা, ফিরতে পারলে ক্রিকেটই হবে তাঁর ধ্যানজ্ঞান। ওটাই যে তাঁর ‘অন্ধপ্রেম’! এএফপি।