অন্য ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ মিড অন থেকে অনেকটা দৌড়ে এসে লং অনে দুর্দান্ত এক ক্যাচ। কুমার সাঙ্গাকারা ইয়াসির শাহর ক্যাচটা নিতেই একসঙ্গে তিনটি কাজ হলো। পাকিস্তান অলআউট, টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট হলো অফ স্পিনার থারিন্ডু কৌশলের এবং ফিল্ডার হিসেবে ক্যাচ নেওয়ার ফিফটি পুরো হলো সাঙ্গাকারার। উইকেটকিপার হিসেবেও ১৩১টি ক্যাচ আছে সাঙ্গাকারার। টেস্ট ইতিহাসে উইকেটকিপার ও ফিল্ডার দুই ভূমিকাতেই ৫০ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার সাঙ্গাকারা। প্রথমজন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক ফিল্ডার হিসেবে নিয়েছেন ৯৭টি ক্যাচ, আর উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছেন ৮৭টি। ওয়ানডেতেও এই ডাবল আছে ডি ভিলিয়ার্সের, উইকেটকিপার হিসেবে ৯২ ও ফিল্ডার হিসেবে ৬৪টি ক্যাচ। ৫০ ওভারের ক্রিকেটের তাঁর একমাত্র সঙ্গী ভারতের রাহুল দ্রাবিড় (৭২ ও ১২৪)।