অন্য ভূমিকায় ফিরছেন ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুয়ার্ট ল
স্টুয়ার্ট ল

একসময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। সেই স্টুয়ার্ট ল আবার বাংলাদেশে আসছেন, তবে এবার অন্য ভূমিকায়। অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে তাঁকে ১৬ সপ্তাহের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন দায়িত্ব নিতে এ মাসের শেষেই বাংলাদেশে আসবেন ল।
কাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, যুব দল ব্যবস্থাপনায় ল-র অভিজ্ঞতা ও এখানকার কন্ডিশন নিয়ে প্রত্যক্ষ জ্ঞান বাংলাদেশের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে।
২০১১ সালের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল। প্রায় নয় মাস পর পরের বছর এপ্রিলে পারিবারিক কারণে পদত্যাগ করেন তিনি। কুইন্সল্যান্ডের এই সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দল ছাড়াও শ্রীলঙ্কা জাতীয় দল ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করেছেন।