অন্য রকম কেপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে কেভিন পিটারসেন থাকা মানেই তো অধিনায়কের দ্বিমুখী অনুভূতি। এক দিকে ম্যাচ জেতানো এক ব্যাটসম্যানকে দলে পাওয়ার স্বস্তি, আরেক দিকে তাঁকে সামলে রাখার মাথাব্যথাও। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় তিনি। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপটাও এসেছে তাঁর ব্যাটে চড়ে। কিন্তু সেই ইংল্যান্ড দলেই প্রায় দুই বছর ধরে ব্রাত্য তিনি। সমস্যাটা পুরোনোই, শৃঙ্খলাভঙ্গ। ইংল্যান্ড দলে জায়গা না মিললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে তাঁর মূল্য কমেনি এতটুকুও। আইপিএলের এই আসরেই যেমন পুনে সুপার জায়ান্ট সাড়ে ৩ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে পিটারসেনকে। মহেন্দ্র সিং ধোনি তো পিটারসেনকে দলে পেয়ে খুবই খুশি। পিটারসেনের আচরণ নিয়ে এক ফোঁটাও দুশ্চিন্তা করেন না জানিয়ে ধোনি দুষলেন উল্টো সংবাদমাধ্যমকে, ‘সংবাদমাধ্যমে যা আসে তা বিশ্বাস করার মানে হয় না, সামনাসামনি সবাই অন্য রকম।’ এএফপি।