প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ জানুয়ারি, ১৯৩০। টেস্ট অভিষেক হলো নিউজিল্যান্ডের। ক্রাইস্টচার্চে কিউইদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ৮৫ বছর পর কাল লর্ডসে সেই ইংল্যান্ডের বিপক্ষেই ৪০০তম টেস্ট খেলতে নামল নিউজিল্যান্ড। এই ৪০০ ম্যাচের ১০০টিতেই নিউজিল্যান্ডের প্রতিপক্ষের নাম ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে দুই দলের ১০০ ম্যাচ খেলার ষষ্ঠ উদাহরণ এটি। এর পাঁচটিতেই আছে ইংল্যান্ডের নাম। সবচেয়ে বেশি ৩৩৬ বার মুখোমুখি হয়েছে টেস্টের আদি প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ইংলিশরা ওয়েস্ট ইন্ডিজ (১৫১), দক্ষিণ আফ্রিকা (১৪১) ও ভারতের (১১২) সঙ্গেও এক শর বেশি টেস্ট খেলেছে। এর বাইরে টেস্ট খেলার ‘সেঞ্চুরি’ করতে পেরেছে শুধু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ (১১১)। টেস্টে সবচেয়ে কম দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের। দুই দলের তিন টেস্টের সর্বশেষটি হয়েছে সেই ২০০৩ সালে।