অন্য রিচার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ মাঠে চুইংগাম চিবোতে চিবোতে খুন করতেন বোলারদের। স্যার ভিভ রিচার্ডসের কাছে ওটা ছিল যেন ছেলেখেলা। কিন্তু কোন পোশাক পরলে বেশি ভালো দেখাবে, কিসে হওয়া যায় ফ্যাশনদুরস্ত—এসব নিয়ে ভাবতে কেমন লেগেছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির? রিচার্ডস এসব নিয়ে ভাবতে যাবেনই বা কেন? চমকে যাবেন শুনে, সাবেক এই ক্রিকেটারের নকশা করা ক্রীড়াপোশাক বাজারে আসছে সামনের বছর। রিচার্ডসকে এসব করতে হয়েছে মেয়ের পাল্লায় পড়ে। রিচার্ডস ও তাঁর সাবেক ভারতীয় বান্ধবী নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তা একজন ফ্যাশন ডিজাইনার। সামনের বছর বাবার সাহায্য নিয়ে নিজের নকশা করা কিছু ক্রীড়াপোশাক বাজারে ছাড়বেন মাসাবা। বাবা এখানে পাশে পেয়েছেন। এর মধ্যে রিচার্ডস টুইট করে মেয়েকে শুভকামনাও জানিয়েছেন। আইবিএন।