অন্য সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের নিস্তরঙ্গ জীবনে আনন্দের ফেনিল ঢেউ হয়ে এলেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) ছাত্রছাত্রীরা। কাল শ্যামলীতে সোয়াকের বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সঙ্গে তাঁর স্ত্রীও (ছবিতে নেই)। ছাত্রছাত্রীদের জন্য নিয়ে যাওয়া খাবার নিজ হাতে পরিবেশন করেছেন, তাদের সঙ্গে বসে খেয়েছেনও। সে সঙ্গে সমাজের বিত্তবানদের অটিস্টিক শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার