অন্য সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেডে জোড়া ‘সেঞ্চুরি’তে সিরিজ শুরু করেছিলেন নাথান লায়ন। অস্ট্রেলীয় অফ স্পিনার সিরিজ শেষও করলেন সিডনিতে জোড়া সেঞ্চুরি করে। মাঝে ব্রিসবেন ও মেলবোর্নেও একটি করে সেঞ্চুরি ছিল লায়নের। সিরিজে ছয়টি সেঞ্চুরি, তার পরও তেমন উচ্চবাচ্য নেই লায়নকে নিয়ে। হবেই বা কেন, ছয়টি সেঞ্চুরিই যে বোলিংয়ে রান বিলানোর। এক সিরিজে এর আগে সর্বশেষ ছয় ইনিংসে এক শর বেশি রান বিলিয়েছেন সুভাষ গুপ্তে। ভারতীয় লেগ স্পিনারের ‘কীর্তিটা’ ছিল ১৯৫৮-৫৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাঁরও আগে অস্ট্রেলিয়ার আর্থার মেইলি (২ বার) ও ক্ল্যারি গ্রিমেট এবং ইংল্যান্ডের ডগ রাইট এক সিরিজে ছয়বার এক শর বেশি রান দিয়েছেন। কাল শেষ হওয়া সিরিজে মোট ২৫ বার ১০০ রানের বেশি বিলিয়েছেন বোলাররা। অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজটা ভেঙে দিয়েছে ১৯২৪-২৫ মৌসুমের অ্যাশেজ সিরিজকে (২৩ বার)।