অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেভাবে জনহিতকর কাজ করে চলেছেন, শিগগিরই জনদরদি খেতাব পেয়ে যেতে পারেন শচীন টেন্ডুলকার! একদিন আগে জম্মু ও কাশ্মীরের বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য মোটা দাগে ত্রাণসামগ্রী পাঠিয়েছেন। পুনের এতিম শিশুদের জন্য তহবিল গড়তে গত পরশুই আবার নিলামে তোলা হয়েছিল টেন্ডুলকারের ব্যাট, টাই, টি-শার্ট। টেন্ডুলকারের ব্যাট-টাই-টি-শার্ট বলে কথা, বিকিয়েছেও চড়া দামে—এক কোটি ৫০ লাখ রুপিতে। পুরো টাকাটাই তুলে দেওয়া হয়েছে এনজিও সোফোশের (সোসাইটি অব ফ্রেন্ডস অব দ্য স্যাসুন হসপিটালস) তহবিলে। সংস্থাটি এতিম শিশুদের নিয়েই কাজ করে। পরে টেন্ডুলকার বলেছেন, ‘বিশ্বের প্রতিটি মানুষকেই ঈশ্বর প্রতিভা দিয়ে পাঠায়। সেই প্রতিভা চিহ্নিত করে প্রতিভার পরিচর্যা করতে হবে। প্রতিভাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়াটা আমাদের হাতেই।’ এএনআই।