অপরাজিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাজিত ৮৫। সেন্ট ভিনসেন্ট টেস্টে অপরাজিত এই ইনিংসটি খেলেই স্টিভ ওয়াহকে ছাড়িয়ে গেলেন শিবনারায়ণ চন্দরপল। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ইনিংসে অপরাজিত থাকা স্বীকৃত ব্যাটসম্যান এখন এই ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতিই। ১৫৭ ম্যাচের ২৬৭ ইনিংসে চন্দরপল অপরাজিত ৪৭ বার, ১৬৮ ম্যাচের ২৬০ ইনিংসে স্টিভ ওয়াহ অপরাজিত ছিলেন ৪৬টিতে। তবে টেস্টে সব মিলিয়ে সবচেয়ে বেশি ইনিংসে অপরাজিত থেকেছেন আরেক ক্যারিবীয় কোর্টনি ওয়ালশ। ৬১ ইনিংসে অপরাজিত ছিলেন টেস্টে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার। এর পরই আছেন মুত্তিয়া মুরালিধরন (৫৬), বব উইলিস (৫৫), ক্রিস মার্টিন (৫২), গ্লেন ম্যাকগ্রা (৫১) ও জেমস অ্যান্ডারসন (৪৮)।