অপরাজিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ইনিংসেই অপরাজিত, রান ২৭০। বাংলাদেশের বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে শিবনারায়ণ চন্দরপলের ব্যাটিং গড়ের ঘরটা তাই ফাঁকাই থাকছে। টেস্ট ইতিহাসে সিরিজের সবগুলো ইনিংসে স্বীকৃত কোনো ব্যাটসম্যানের অপরাজিত থাকার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসেই অপরাজিত থেকে ৩৮৮ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। টপ অর্ডারে ব্যাট করে সিরিজে সবচেয়ে বেশি পাঁচ ইনিংসে অপরাজিত ছিলেন গ্রেগ চ্যাপেল। ১৯৭৫-৭৬ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওই সিরিজে ১১ ইনিংস ব্যাট করে ৭০২ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। এক সিরিজে সর্বোচ্চ ছয় ইনিংস ব্যাট করে ছয়বারই অপরাজিত ছিলেন তিনজন—অস্ট্রেলিয়ার বিল জনস্টন ও নাথান লায়ন এবং ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর।