প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর আগে এই দিনটি গোটা ক্রিকেটবিশ্বের জন্যই এসেছিল আনন্দের উপলক্ষ হয়ে। শততম জন্মদিনের কেক কেটেছিলেন নরম্যান গর্ডন। জীবনের ইনিংসে কোনো টেস্ট ক্রিকেটারের সেঞ্চুরি সেই প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র। সেঞ্চুরির পর ১০১, ১০২ হয়ে বেঁচে আছেন এখনো। ১৯৩৮ ও ১৯৩৯ সালে ৫টি টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আজ জীবনের ইনিংস পূর্ণ করছেন ১০৩! গর্ডনের আগে বয়সের সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন এরিক টিন্ডিল। ২০১০ সালে ৯৯ বছর ২২৬ দিন বয়সে পরপারে পাড়ি জমান সাবেক কিউই ক্রিকেটার।গর্ডনের পর বর্তমানে জীবিত থাকা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার লিন্ডসে টাকেট। ৯ টেস্ট খেলা সাবেক দক্ষিণ আফ্রিকা পেসারের বয়স আজ ৯৫ বছর ১৮১ দিন।