অবশেষে নামের পাশ থেকে ভারপ্রাপ্ত শব্দটাও খসল ফাফ ডু প্লেসির। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের দায়িত্বটা যে পাকাপাকিভাবেই পেলেন ডু প্লেসি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডু প্লেসির রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। তাঁর অধিনায়কত্বে নয় ওয়ানডের আটটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, হেরেছে একটিতে। কমপক্ষে পাঁচ ওয়ানডেতে টস করেছেন এমন অধিনায়কদের মধ্যে জয়-পরাজয়ের অনুপাতে ডু প্লেসির অবস্থান তিনে। সবার ওপরে গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে ভারত। ১১ ম্যাচের ১০টিতে জিতে দুইয়ে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।
ওয়ানডেতে সফল অধিনায়ক
কমপক্ষে পাঁচ ম্যাচ
ম্যাচ জয় হার জয়/হার
গৌতম গম্ভীর (ভারত) ৬ ৬ ০ -
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১১ ১০ ১ ১০.০০
ফাফ ডু প্লেসি (দ. আফ্রিকা) ৯ ৮ ১ ৮.০০
ইয়োহান বোথা (দ. আফ্রিকা) ১০ ৮ ২ ৪.০০
রামনরেশ সারওয়ান (ও. ইন্ডিজ) ৫ ৪ ১ ৪.০০