অপরিবর্তিত পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা দলটিকেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য রেখে দিয়েছে পাকিস্তান। প্রধান নির্বাচক মঈন খানের যুক্তি, ‘দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা নিশ্চিত করতে চেয়েছি আমরা। তাই আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা দলে কোনো পরিবর্তন আনা হয়নি।’ তিন টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামীকাল শুরু আবুধাবিতে। এএফপি।