অপরিবর্তিত পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে হেরেছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় হ্যামিল্টন টেস্টেও চাপের মুখে সফরকারীরা। তবু নিউজিল্যান্ড সফরের দলটির ওপরই আস্থা রেখেছেন দেশটির নির্বাচকেরা। অস্ট্রেলিয়া সফরের জন্য নিউজিল্যান্ড সফরের ১৬ সদস্যের দলটিকেই রেখে দিয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ায় ৩টি টেস্ট এবং পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে পাকিস্তান। ১৫ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট। এএফপি।