আবারও মুস্তাফিজের আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজের দ্বিতীয় ওভারেই কককে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি। ছবি : শামসুল হক
মুস্তাফিজের দ্বিতীয় ওভারেই কককে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি। ছবি : শামসুল হক

আগের ম্যাচেও কুইন্টন ডি কককে ফিরিয়ে​ছিলেন মুস্তাফিজুর রহমান। আজ চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচেও মুস্তাফিজের আঘাতেই ফিরলেন ডি কক। নিজের দ্বিতীয় ওভারেই কককে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখার সময় ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৭ রান
এর আগে, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অর্থ্যাৎ, দ্বিতীয় ওয়ানডের মতো আট ব্যাটসম্যানের কৌশলেই আস্থা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে দক্ষিণ আফ্রিকা দলে আছে একটি পরিবর্তন। ক্রিস মরিসের জায়গায় আজ বাংলাদেশের বিপক্ষে আক্রমণে থাকবেন মরনে মরকেল।
এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস ভাগ্যটা গেছে প্রোটিয়াদের পক্ষেই। অধিনায়ক হাশিম আমলা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন নির্দ্বিধায়ই।