প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০২ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। সেই অ্যাডাম ভোজেসের টেস্ট অভিষেক হলো ২০১৫ সালের জুনে। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের আগেই ১৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। তবে ভোজেস নন, অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার আগে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল মাইক হাসির (১৭৩)। ব্র্যাড হজ (১৬৫) ও অ্যান্ড্রু সাইমন্ডসও (১৬৫) ভোজেসের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন টেস্ট অভিষেকের আগে। তবে টেস্ট ইতিহাসে হাসি-হজরা পড়ে আছেন অনেক পেছনেই। টেস্ট অভিষেকের আগে ৪২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সবার ওপরে ইংল্যান্ডের উইলিয়াম ইউয়ার্ট অ্যাস্টিল। ১৯২৭ সালে ৩৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় এই অলরাউন্ডারের।