প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০২ সালে টেস্ট অভিষেক। পাঁচ বছরে মাত্র ১০টি টেস্ট খেলার পরই থমকে দাঁড়ায় জেহান মুবারকের টেস্ট ক্যারিয়ার। সেই মুবারক আবার শ্রীলঙ্কার টেস্ট দলে ঢুকলেন জন্টি রোডসের সৌজন্যে। কাল শুরু হওয়া পাল্লেকেলে টেস্টে একাদশে ঢুকে ৭ বছর ২০২ দিন পর টেস্ট খেলার স্বাদও পেয়ে গেলেন ফিল্ডিংয়ে দুর্দান্ত মুবারক। ৩৪ বছর বয়সী মুবারকের দশম ও একাদশ টেস্টের মাঝে শ্রীলঙ্কা খেলেছে ৬৩টি টেস্ট। দুই টেস্টের মাঝে সবচেয়ে বেশি টেস্টে বাদ পড়া লঙ্কান অবশ্য মুবারক নন। লেগ স্পিনার মালিঙ্গা বান্দারা ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে টানা ৬৯টি টেস্টে দলে সুযোগ পাননি। ১৯৯৩ সালের পর ২০০৩ সালে আবারও ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা পেসার মার্টিন বিকনেলের দখলেই বিশ্ব রেকর্ডটা। বিকনেলের চার টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে ইংল্যান্ড খেলেছে ১১৪ টেস্ট।