অপেক্ষায় হোল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো নিজের কাজটা ঠিকঠাক করাই শেষ কথা নয়। অন্যের ওপরও নির্ভর করে অনেক কিছু। তখন কতটা অসহায় লাগতে পারে, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার তা এখন ভালোই টের পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের শেষ ম্যাচে হারালেই চলবে না, কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত।
এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ যে অনেকটাই অসহায় হোল্ডার তা মেনে নিচ্ছেন, ‘আমার হাতে যা আছে, সেটাই শুধু আমি নিয়ন্ত্রণ করতে পারি। শেষ ম্যাচে কী হবে তা আমাদের আওতার বাইরে। আমাদের দেখতে হবে ওই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের অবস্থা কেমন হয়। এরপর একটা পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে।’ কিন্তু বিশ্বকাপে টিকে থাকতে আমিরাতের সঙ্গে জয়টা তো আগে চাই। ২৩ বছর বয়সী তরুণ অধিনায়ক সেই জয় পেতে আত্মবিশ্বাসীই থাকতে চান, ‘যেকোনোভাবেই হোক আমরা ম্যাচটা জিতব এবং গ্রুপ পর্বটা ভালোভাবে শেষ করব আশা করি।’ রয়টার্স।