অপেক্ষায় পঞ্চম লাকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অপেক্ষা ঘুচল সুরাঙ্গা লাকমলের। ইনিংসে ৫ উইকেট নেওয়ার অপেক্ষা। টেস্ট অভিষেকের ছয় বছর পর কাল প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন শ্রীলঙ্কান পেসার। পরশু পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনেই ৪ উইকেট পেয়ে গিয়েছিলেন ২৯ বছর বয়সী লাকমল। কাল দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে উইকেটকিপারের ক্যাচ বানিয়েই পঞ্চম উইকেট পেয়ে গেলেন। ইনিংসে প্রথম ৫ উইকেট পেতে লাকমলকে খেলতে হলো ৩২ টেস্ট, বল করতে হলো ৫৬ ইনিংস। টেস্টে ৫ উইকেট পেতে লাকমলের চেয়ে বেশি ইনিংস অপেক্ষা করতে হয়েছে মাত্র চারজনকে—সনাৎ জয়াসুরিয়া, মার্ক ওয়াহ, অ্যালান বোর্ডার ও বীরেন্দর শেবাগ। তবে তাঁদের কারোরই প্রথম পরিচয় কিন্তু লাকমলের মতো বোলার নয়।