অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটো দিন বাংলাদেশকে ভুগিয়েছেন ক্রেইগ ব্রাফেট। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট দ্বিশতক। অবশেষে ফেরানো গেল তাঁকে। তাইজুল ইসলামের শিকার হওয়ার আগে করেছেন ২১২। সেন্ট ভিনসেন্ট টেস্টের দ্বিতীয় দিন ২০৫ রানে অপরাজিত ছিলেন ব্রাফেট। আজ যোগ করলেন ৭ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সফল একমাত্র তাইজুল। এখনো পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। তৃতীয় দিনের প্রথম সেশনেই বেশ কিছু ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। সর্বশেষ খবর, ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৪৩২। শিবনারায়ণ চন্দরপল উইকেটে রয়েছেন ৬৬ ও ব্ল্যাকউড ৩ রানে।