প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন অনেক দিন ধরে। বিরাট কোহলিকে অভিসারের পর আনুশকা শর্মার বাড়ি থেকে বেরোতেও দেখা গেছে। কিন্তু দুজনই মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। প্রেমের সম্পর্ক স্বীকার করা দূরে থাক, প্রকাশ্যে দুজনকে একসঙ্গে দেখা যায়নি কখনোই। পরশু অন্তত সেই ধোঁয়াশাটা কাটল। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এফসি গোয়ার আংশিক মালিকানা কিনেছেন কোহলি। দলের অনেক ম্যাচেই গ্যালারিতে দেখা যায় ভারতের এই ব্যাটসম্যানকে। পরশু তাঁর সঙ্গে দেখা গেল বলিউড অভিনেত্রী আনুশকাকেও। দুজন প্রকাশ্যে এই প্রথম ক্যামেরাবন্দী হলেন। কোহলির সময়টা এদিন বেশ স্নায়ুচাপে কেটেছে, এফসি গোয়া যে মোটেই সুবিধা করতে পারেনি পুনের সঙ্গে। ম্যাচটা তারা ০-২ গোলে হেরেই গেছে। প্রিয় মানুষের সান্নিধ্যে দুঃখটা যদি খানিক ভুলে থাকেন কোহলি! ইন্ডিয়ান এক্সপ্রেস।