অবশেষে ফিরলেন মালিঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে শ্রীলঙ্কা। গত নভেম্বরে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এরপর দুটি সিরিজ মালিঙ্গাকে ছাড়াই খেলেছে শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলে ফিরেছেন মালিঙ্গা। চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এখন শ্রীলঙ্কা। শিরোপা ধরে রাখার মিশনে মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলে আছেন আরও দুই অভিজ্ঞ বোলার নুয়ান কুলাসেকারা ও রঙ্গনা হেরাথ। রয়টার্স।