অবশেষে সুযোগ হলো তাসকিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচে চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ। ছবি: টুইটার
শেষ ম্যাচে চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ। ছবি: টুইটার

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ দুই দলকেই জিততে হবে। বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। তবে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে ১ ঘণ্টা। মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হচ্ছে খেলা। 

এক ম্যাচ বিরতি দিয়ে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। আর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের মতো খেলতে নামছেন পেসার তাসকিন আহমেদ। এই দুজনকে জায়গা করে দিতে দলে ঠাঁই হয়নি ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের। চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

বাংলাদেশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড:
মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, নিল ব্রুম, কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও অ্যাডাম মিলনে।