অবসর নিয়ে চুপ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময়ের রেশ আছে এখনো। চলছে নেপথ্যের কারণ অনুসন্ধানও। নানা হিসাব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ আবার নিজের মতোই নানা কিছু ধরে মনগড়া ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। তবে যিনি কুশীলব, তিনি একদম চুপ। অবসর নিয়ে টুঁ শব্দটি করতে চান না মহেন্দ্র সিং ধোনি!
সাদা পোশাকের সিরিজ শেষ। মহেন্দ্র সিং ধোনি তাই আবার অধিনায়ক। আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। কাল মেলবোর্নে ছিল ভারতের নতুন ওয়ানডে পোশাকের আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই ধোনিকে পেয়ে সংবাদমাধ্যমের আগ্রহের শেষ ছিল না অবসর নিয়ে প্রশ্ন করতে। কিন্তু ধোনি স্রেফ একটা কথাই বললেন, ‘এই কটা দিন খুব ভালো, ফুরফুরে কেটেছে।’ ব্যস, এই পর্যন্তই! অবসর নিয়ে ধোনির মুখ থেকে শোনা গেল না আর একটি শব্দও। এএফপি।