অবসর ভেঙে ক্রিকেটে ক্লার্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নিয়েছেন ছয় মাসও হয়নি। এরই মাঝে আবার রক্তে নাচন, ২২ গজে ফেরার ডাক। সেই ডাকে সাড়া দিয়ে ক্রিকেটে ফেরার সিদ্ধান্তও মাইকেল ক্লার্কের। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে নয়, ক্লার্ক ফিরছেন ঘরোয়া টি-টোয়েন্টিতে।
অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েই ওয়ানডেকে বিদায় বলে দেন ক্লার্ক। সেপ্টেম্বরে অ্যাশেজ হার আর নিজের বাজে পারফরম্যান্সের পর অবসর নিয়ে নেন সাদা পোশাকের ক্রিকেট থেকেও। এই সময়ে ক্রিকেটকে মিস করছেন তিনি। আর সে কারণেই ফেরার সিদ্ধান্ত ক্লার্কের, ‘আমি শুধু জানি, আমি কখনোই কোনো কিছুকে চিরতরে বিদায় বলব না। আপাতত ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে শুরু করি, দেখা যাক এটা আমাকে কোথায় নিয়ে যায়।’ স্কাই স্পোর্টস।