প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসে বসে কতক্ষণ আর বৃষ্টি উপভোগ করা যায়! মাঠের মানুষ যাঁরা তাঁদের তো ড্রেসিংরুমে আটকে দমবন্ধ অবস্থা। কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ক্রিকেটাররা তাই সময় কাটানোর বিকল্প একটা ব্যবস্থা করে ফেললেন। বাসচালকদের বাস ভ্রমণের মতোই নিজেদের ড্রেসিংরুমে ক্রিকেট ম্যাচের আয়োজন করে ফেললেন তাঁরা। যে ম্যাচে আবার পায়জামা-পাঞ্জাবি পরে খেলেছেন ক্লাবটির কর্ণধার ইকবাল ইউসুফ চৌধুরীও। আর এই ম্যাচ নিয়েই সেকি উত্তেজনা। চার-ছক্কা (!) ও উইকেট নেওয়ার উল্লাস তো ছিলই, ছিল আম্পায়ারিং নিয়ে কপট উত্তেজনাও। একবার তো মোহামেডানের ড্রেসিংরুম থেকে নিরপেক্ষ আম্পায়ারও নিয়ে আসা হলো।