অবসরের আগাম ঘোষণা আফ্রিদির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট-ওয়ানডে ছেড়েছেন আগেই। শোনা যাচ্ছিল টি-টোয়েন্টিটাও ছাড়তে যাচ্ছেন। শহীদ আফ্রিদি গতকাল ঘোষণাই দিয়ে দিলেন টি-টোয়েন্টি ছাড়ার। তবে এখনই নয়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ইতি টানবেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। ২০১৬ সালের মার্চ-এপ্রিলে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আয়োজন। ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসর নেব আমি। কাউন্টি ক্রিকেট এবং অন্যান্য টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাব। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টানব আগামী বছর’—গতকাল করাচিতে বলেছেন আফ্রিদি। এএফপি।