৫৪ রানের জুটির অংশীদার। কিন্তু কাল অকল্যান্ডে একটি রানও করতে পারলেন না অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। পারবেনই বা কীভাবে, তাঁকে তো একটি বলও খেলতে দেননি সতীর্থ মার্কাস স্টয়নিস। একজন কোনো বল খেলেননি ওয়ানডেতে এমন জুটিতে সবচেয়ে বেশি রান উঠল গতকাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচেই। আগের রেকর্ডটাও অস্ট্রেলীয়দের। গত বছর ক্যানবেরায় ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে গ্লেন ম্যাক্সওয়েল-জন হ্যাস্টিংসের ২৭ রানের অষ্টম উইকেট জুটিতে একটি বলও খেলেননি হ্যাস্টিংস। ওয়ানডেতে ৫০ বা তার বেশি রানের জুটিতে কোনো ব্যাটসম্যানের রান না পাওয়ার তৃতীয় উদাহরণ গড়লেন হ্যাজলউড। এ রকম সবচেয়ে বড় জুটিটা সনাৎ জয়াসুরিয়া-রুমেশ কালুভিতারানার। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ৭০ রানের উদ্বোধনী জুটিতে ১১ বল খেলে কালুভিতারানা কোনো রান করতে পারেননি।
ওয়ানডেতে ৫০ রানের জুটিতে এক ব্যাটসম্যানের শূন্য রান
রান জুটি ব্যাটসম্যান
৭০ ১ম জয়াসুরিয়া (৬৬)
কালুভিতারানা (০)
শ্রীলঙ্কা-পাকিস্তান, ১৯৯৬
৫৪ ১০ম স্টয়নিস (৪৮)
হ্যাজলউড (০)
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ২০১৭
৫১ ১০ম ড্যারেন স্যামি (৫১)
কেমার রোচ (০)
ও. ইন্ডিজ-ভারত, ২০১৩