অবাক সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা ক্যামেরন বয়েস! কী কষ্টটাই না করলেন! কিন্তু ফল কী হলো? প্রায় সাড়ে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পেলেন কিনা মাত্র এক ওভার বোলিং। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া থেকে ভারত হয়ে ইংল্যান্ডে এসেছিলেন এই লেগ স্পিনার। পরশু কার্ডিফে ইংল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারে বল হাতে পেয়েছিলেন বয়েস। দ্বিতীয় বলে ছয়, তৃতীয় বলে চার, চতুর্থ বলে আবারও ছয়—মঈন আলী দুঃস্বপ্নই উপহার দিলেন বয়েসকে। ওভারে মোট ১৯ রান দেওয়ার পর অধিনায়ক স্টিভেন স্মিথ আর সাহস করেননি বয়েসকে আক্রমণে রাখতে। পরে ব্যাটিংও পাননি পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। বয়েস নেই অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে। ম্যাচের পরপরই তাই আবার দেশে ফিরতে হচ্ছে। আসতে-যেতে ৩৩ হাজার কিলোমিটার, মাঝে এক ওভার বোলিং—বয়েস কি কোনো রেকর্ড করে ফেললেন? ক্রিকইনফো।