অবিচ্ছেদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৫০টি। এই ৫০ ম্যাচেই ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিম। গত বিশ্বকাপের পর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একমাত্র মুশফিকই নিজের দেশের সবগুলো ওয়ানডে খেলেছেন। একটি মাত্র ম্যাচ না খেলায় মুশফিকের পাশে বসতে পারেননি জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। এই সময়ে জিম্বাবুয়ের খেলা ৪৪ ম্যাচের ৪৩টিতেই ছিলেন টেলর। ভারতের বিরাট কোহলি ভারতের খেলা ৯৫ ম্যাচের মাত্র তিনটিতে খেলেননি। পাকিস্তানের মিসবাহ খেলেননি চারটি ওয়ানডে (৮২/৮৬)। এ ছাড়া গত চার বছরে কমপক্ষে ২০টি ওয়ানডে খেলেছে এমন দলের হয়ে সবগুলো ম্যাচ খেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনোয়ারি (২৫), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (২২) এবং স্কটল্যান্ডের মাজিদ হক (২০)।